শেরপুরের শ্রীবরদী উপজেলায় সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা এলাকায় মাওলানা রেজাউলের কবর জিয়ারত করেন তিনি।
এ বিষয়ে জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘ডা. শফিকুর রহমান কবর জিয়ারতের পাশাপাশি নিহত নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপর তিনি জেলা শহরের পৌরপার্কে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন। ইতিমধ্যে জেলার ৫২টি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে অংশ নিতে জড়ো হতে শুরু করেছেন।’
এ দিকে শেরপুর জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জানিয়েছেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব দায়িত্বে রয়েছেন। শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশও কাজ করছে। পুলিশ আশা প্রকাশ করেছেন, সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!