ঢাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)।   ছবি: আরটিএনএন

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘Revitalizing Libraries’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬টি হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৪৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএএলআইডি (BALID)-এর চেয়ারম্যান এবং ইউনাইটেড নেশনস ইনফরমেশন সেন্টার (ইউএনআইসি)-এর সাবেক কান্ট্রি হেড ড. মো. মনিরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, গ্রন্থাগারমুখী চর্চা বৃদ্ধি এবং আধুনিক জ্ঞানচর্চায় গ্রন্থাগারের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিনসহ সংশ্লিষ্টরা।