ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা বিভাগের সভানেত্রী মিসেস নুরুস সাহিবা বলেছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নারীর প্রতি বিশেষ করে শিশুদের প্রতি যে নৃশংস ঘটনা ঘটছে, তা কল্পনার বাইরে। অপরাধীরা প্রকাশ্যে পাপী চরিত্র প্রদর্শন করছে, কিন্তু আইনের দীর্ঘসূত্রিতা ও জটিলতার কারণে শাস্তি নিশ্চিত করা যায় না। ফলে ভুক্তভোগী পরিবার আদালতের দরজায় ঘুরতে ঘুরতে নাজেহাল হয়ে পড়ে, আর অপরাধীরা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে।
রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মিসেস নুরুস সাহিবা বলেন, ‘নারী অধিকার, নারী স্বাধীনতা, নারীর মর্যাদা’ নিয়ে সমাজে অপরাজনীতি বিদ্যমান। এই রাজনীতি সাধারণত মতাদর্শিক। তিনি মনে করেন, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের আলোকে এই পরিভাষাগুলো নির্ধারণ করা উচিত, পশ্চিমা সমাজের ভিত্তিতে নয়। এছাড়া, নারী কেন্দ্রীক রাজনীতি বন্ধ করতে হবে এবং নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনের জটিলতা দূর করে দ্রুত বিচার নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!