সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় সংসদেই আলোচনা করে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন সরকারদলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, জাতীয় সংসদে বিরোধী দলকে তাদের বক্তব্য দেওয়ার জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হচ্ছে।
রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম চলাকালীন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংবিধান সংস্কারের বিষয়ে আলাদা কোনো সংসদ অধিবেশনের প্রয়োজন নেই বলে মন্তব্য করে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিরোধী দলকে পর্যাপ্ত সুযোগ দেয়া হচ্ছে কথা বলার জন্য। সংবিধান সংস্কার নিয়ে পরবর্তী কার্য দিবসে অথবা বাজেট অধিবেশনে আলোচনা করা যেতে পারে।
তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে আলাদা কোনো অধিবেশনের প্রয়োজন নেই। আন্দোলন গণতান্ত্রিক অধিকার। তবে সংসদে যেকোনো বিষয় আলোচনা করে সমাধান করতে পারলে ভালো হয়। সরকার সেভাবেই কাজ করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!