ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, চরমোনাই পীর ও দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
শায়খে চরমোনাই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা মসজিদে। সকাল ৮ টায় বরিশালের অন্যতম বৃহৎ এই জামায়াতে পীর চরমোনাই নামাজ পড়াবেন।
দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ওমরায় থাকার কারণে মক্কায় হারামে নামাজ আদায় করে প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন।
দলের যুগ্মমহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারা সাঈদনগর মাদ্রাসায় ঈদের জামায়াতের ইমামতি করবেন।
দলের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বাইতুল ইবাদাত জামে মসজিদ, আদর্শবাগ, খিলগাঁও এ ঈদের নামাজ আদায় করবেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!