ঈদযাত্রাকে কেন্দ্র করে প্রাণহানি ও জনদুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির নেতারা বলেছেন, কথার ফুলঝুরি না ছড়িয়ে বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানুষের ভোগান্তি কমাতে হবে।
শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, জীবিকা ও কাজের প্রয়োজনে মানুষ ঢাকায় কষ্টকর জীবনযাপন করে। ফলে ঈদের ছুটি এলেই গ্রামের বাড়িতে ফেরার জন্য মানুষের আগ্রহ বেড়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে এবং সিন্ডিকেটের মাধ্যমে ভাড়া বাড়িয়ে দেয়।
তিনি বলেন, এ ধরনের অনিয়ম প্রতিরোধ করা রাষ্ট্রের দায়িত্ব। অসাধুদের দৌরাত্ম্য বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও সড়কপথে ঈদ যাত্রায় নাগরিক ভোগান্তি কমেনি। বরং সড়ক দুর্ঘটনায় প্রাণহানী এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা দেখা গেছে, যা উদ্বেগজনক।
ইসলামী আন্দোলন মনে করে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্তদের উচিত সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া।
মাওলানা ইউনুস আহমদ বলেন, ঈদের আগে বাড়ি ফেরা এবং পরে কর্মস্থলে ফিরে আসা—এই দুই পর্যায় মিলেই ঈদ যাত্রা সম্পূর্ণ হয়। প্রথম ধাপে ছুটি ও সময়ের সুবিধায় মানুষ ধাপে ধাপে ঢাকা ছেড়েছে। তবে ফিরতি যাত্রায় একসঙ্গে চাপ তৈরি হবে, যা সঠিক ব্যবস্থাপনা না থাকলে আরও ভোগান্তির কারণ হতে পারে।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সততা ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
বিবৃতিটি পাঠান ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!