ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা (৩৭) গ্রেপ্তারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
সোমবার (৬ এপ্রিল) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই গ্রেপ্তারকে ‘পুরানো ফ্যাসিবাদী নিপীড়নের অনুকরণ’ বলে মন্তব্য করেন।
জানা যায়, ফেসবুকে জ্বালানি তেল সংকট সংক্রান্ত একটি পোস্ট ও ফটোকার্ড শেয়ার করার অভিযোগে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।
বিশেষ করে গ্রেপ্তার হওয়া ওই নারীর তিন বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে—এই তথ্য সামনে আসার পর অনেকেই ঘটনাটিকে অমানবিক বলে অভিহিত করেছেন।

সাদিক কায়েম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরানো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া কেবল অমানবিক নয়, বরং ভিন্নমত দমনে নবগঠিত সরকারের সুপ্ত মনোবাসনারই বহিঃপ্রকাশ।’
বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়।’
তিনি অবিলম্বে বিবি সাওদার মুক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ‘ক্ষমতার দাপটে নিপীড়ন শেষ পর্যন্ত কারও জন্যই শুভ হয় না।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!