ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে তিনি বলেন, জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা’ বহন করে। তিনি অভিযোগ করেন, সব যুগেই ফ্যাসিবাদীরা নিজেদের ব্যর্থতা আড়াল করতে প্রতিবাদী মানুষের কণ্ঠ নিষ্ঠুরভাবে স্তব্ধ করার চেষ্টা করে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘জানি না, যারা অন্তরে ফ্যাসিবাদ লালন করে তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’ একই সঙ্গে তিনি বিবি সাওদার মুক্তির দাবি জানান।
এদিকে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম-ও মধ্যরাতে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, ‘ভোলার জামায়াতকর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনা পুরনো ফ্যাসিবাদী নিপীড়নেরই অনুকরণ। তিন বছরের এক বাকপ্রতিবন্ধী শিশুর মাকে এভাবে বিনা অপরাধে নিজ বাসা থেকে মধ্যরাতে তুলে নেওয়া অমানবিক।’
তিনি আরও বলেন, ‘যারা একসময় নিজেরাই ফ্যাসিবাদের শিকার ছিলেন, তাদের শাসনামলে এমন অযৌক্তিক গ্রেপ্তার কোনোভাবেই কাম্য নয়।’ একই সঙ্গে তিনি অবিলম্বে বিবি সাওদার মুক্তি ও রাজনৈতিক হয়রানি বন্ধের দাবি জানান।
উল্লেখ্য, রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিবি সাওদাকে গ্রেপ্তার করে। তিনি ভোলা পৌরসভার জামায়াতে ইসলামীর নারী কর্মী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!