পাকস্তিান সুপার লিগে নিলামের আগেই দল পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার। ফলে আইপিএলে খেলা না হলেও, অনেক বিতর্কের পর পাকিস্তানের মাটিতে ব্যাটসম্যানদের বুকে কাঁপন তোলার সুযোগ পাচ্ছেন ফিজ। এর আগে কেকেআরে নিরাপত্তা ইস্যুতে জল ঘোলা করে বাদ দেয়া হয় তাকে।
এটা নিয়ে বিসিবি সোচ্চার হলে বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ। আর পাকিস্তান গণমাধ্যমের বরাতে জানা গেছে, পিএসএল ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই সরাসরি চুক্তির মাধ্যমে মুস্তাফিজকে ৬.৪৪ কোটি পাকিস্তানি রুপিতে চুক্তিবদ্ধ করেছে লাহোর কালান্দার্স।
মুস্তাফিজকে দলে নেয়া প্রসঙ্গে লাহোর কালান্দার্সের মালিক সামিন রানা বলেন, “একবার কালান্দার্স মানেই চিরকাল কালান্দার্স। মুস্তাফিজ শুধু একজন খেলোয়াড় নন, তিনি আমাদের পরিবারের অংশ। তাকে আবার ড্রেসিংরুমে স্বাগত জানাতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। শিরোপা ধরে রাখার লক্ষ্যে তার অভিজ্ঞতা ও সামর্থ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”
রায়হান/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!