বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেল নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়ার ফলে দেশের ক্রিকেটে অস্থিরতার সৃষ্টি হয়েছে।
বিসিবির আশঙ্কা যে, এই পদক্ষেপকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ‘সরকারি হস্তক্ষেপ’ হিসেবে গণ্য করতে পারে এবং বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ বোর্ড।
সোমবার (১৬ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি এই উদ্বেগের কথা জানায়।
বিসিবি বিবৃতিতে স্পষ্ট করেছে যে, বর্তমান বোর্ড সম্পূর্ণ সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত একটি সংস্থা। এনএসসির সম্প্রতি গেজেট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বোর্ড জানিয়েছে, এই ধরনের তদন্ত বিসিবির স্থিতিশীলতা, স্বাধীনতা এবং ধারাবাহিকতাকে প্রশ্নবিদ্ধ করে। আইসিসি-র পূর্ণ সদস্য হিসেবে বিসিবি গ্লোবাল গভর্ন্যান্সের অধীনে পরিচালিত হয়, যেকোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়ে থাকে।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আইসিসির সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। আইসিসি ইঙ্গত দিয়েছে যে, একটি নির্বাচিত বোর্ডের কাজে এ ধরনের হস্তক্ষেপ আইসিসির গভর্ন্যান্স পলিসির পরিপন্থি হতে পারে। আইসিসি বিষয়টি নিয়ে কোনো কঠোর অবস্থানে যাওয়ার আগেই সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করতে চায় বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি এবং স্থায়িত্ব রক্ষায় এনএসসিকে বিষয়টি দ্রুত মীমাংসা করার অনুরোধ জানিয়েছে। বোর্ড মনে করে, ক্রিকেট প্রশাসনের স্বায়ত্তশাসন রক্ষা করা আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে অপরিহার্য।
এনএসসির গেজেটের উদ্দেশ্য এবং এর প্রভাব সম্পর্কে স্পষ্টীকরণ এবং দেশের ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এনএসসি এই তদন্ত প্রক্রিয়া থেকে সরে আসবে বলে আশা ব্যক্ত করেছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!