পাকিস্তান সুপার লিগে জয় দিয়ে যাত্রা শুরু করলেও বিতর্কে জড়িয়ে পড়েছে লাহোর কালান্দার্স। প্রথমে ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে। এরপর দলটির অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও অলরাউন্ডার সিকান্দার রাজার বিরুদ্ধে নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগ সামনে আসে।
অভিযোগ অনুযায়ী, অনুমতি ছাড়া মধ্যরাতে চারজন বহিরাগতকে খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যান তারা। পরে সিকান্দার রাজা দাবি করেন, ওই ব্যক্তিরা তার আত্মীয় এবং এ ঘটনায় শাহিনের কোনো সংশ্লিষ্টতা নেই। রাজার এমন বক্তব্যে অধিনায়ককে নির্দোষ বলা হলেও শাস্তি এড়াতে পারেননি শাহিন।
ফ্র্যাঞ্চাইজিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শৃঙ্খলা বজায় রাখা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবে’ শাহিনকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকার বেশি। একই ঘটনায় পুলিশের অভিযোগ থাকা সত্ত্বেও রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি লাহোর কালান্দার্স।
পাঞ্জাব পুলিশের এক চিঠিতে উল্লেখ করা হয়, শনিবার রাতে রাজার পরিচিত চারজনকে খেলোয়াড়দের রুমে নেওয়ার চেষ্টা করা হলে পিসিবির নিরাপত্তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তা দুইবার নাকচ করে। তবে অভিযোগ, সেই নিষেধাজ্ঞা অমান্য করে শাহিন ও রাজা জোর করে তাদের হোটেলে প্রবেশ করান এবং তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।
যদিও পুরো ঘটনার কথা স্বীকার করেছে কালান্দার্স, তাদের দাবি—বিষয়টি জনসমক্ষে অতিরঞ্জিত করা হয়েছে এবং প্রকৃত প্রেক্ষাপটের বাইরে গিয়ে অপ্রয়োজনীয়ভাবে বড় করে দেখা হচ্ছে।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!