গত অক্টোবরে বিসিবির নির্বাচনের পর থেকেই থমকে আছে ঢাকা লিগ। মৌসুমের শেষ সময়েও এসে মাঠে গড়াতে পারেনি ঢাকা লিগ। ২০টি ক্লাবের মধ্যে ১২টি ক্লাব নিয়ে প্রথম বিভাগ এবং ২৪টির মধ্যে ১২টি ক্লাব নিয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করে বিসিবি।
তৃতীয় বিভাগের অধিকাংশ ক্লাব বলেছে, তারা এই অবৈধ বোর্ডের অধীনে অংশগ্রহণ করবে না। প্রিমিয়ার লিগেও বেশিরভাগ ক্লাবই খেলতে রাজি নয়। জানা গেছে, দুই থেকে তিনটির বেশি ক্লাব বিসিবির বৈঠকের ডাকে সাড়া দেবে না। নাটকীয় কিছু না ঘটলে প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনাও তাই আপাতত কম।
নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে বিসিবির বর্তমান পরিচালনা কমিটিকে ‘অবৈধ’ দাবি করে প্রিমিয়ার লিগসহ সিসিডিএমের অধীন সব ধরনের ক্রিকেট বর্জনের অবস্থান নিয়েছে ঢাকার ক্লাবগুলোর বড় অংশ।
৪ এপ্রিলের বৈঠকের জন্য তৃতীয় বিভাগ লিগের ক্লাবগুলোকেও চিঠি দিয়েছে বিসিবি। সেখানেও বেশিরভাগ ক্লাবই অংশ নেবে না। ৮ এপ্রিল মিরপুরে বিসিবি ভবনে ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করতে চায় সিসিডিএম। ক্লাবগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বৈঠকে প্রিমিয়ার লিগের দলবদল ও লিগ শুরুর সময় নিয়ে আলোচনা হবে।
তবে ক্লাবগুলোর সঙ্গে বিসিবির এই দ্বন্দ্বে প্রায় হাজার খানেক ক্রিকেটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে। তাই ক্রিকেটকে রাজনীতির বাইরে রাখতে অনুরোধ করছেন স্থানীয় ক্রিকেটাররা। দফায় দফায় বৈঠকের পরও কোনো সমাধান না আসায় রীতিমতো হতাশ ক্রিকেটাররা। এখন সবার নজর আসন্ন বৈঠকে কী সমাধান আসে সেদিকে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!