বিখ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তার জামিন বাতিলের পেছনে মূল কারণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাতের মামলায় আদালতে দেওয়া শর্ত পূরণে ব্যর্থ হওয়া।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এই আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষ জানায়, নোবেল জামিনে মুক্তি পাওয়ার পর আপসের শর্ত অনুযায়ী বিয়ে বা নেওয়া অর্থ ফেরত দেয়নি। এ কারণে আদালতে তার জামিন বাতিলের আবেদন করা হয় এবং তা মঞ্জুর করা হয়েছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি আদালত আপসের শর্তে নোবেলের জামিন মঞ্জুর করেছিলেন। মামলার তদন্ত শেষে ৩ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে পুলিশ গ্রেফতার করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শবনম রোজ নামে এক নারীকে বিয়ে করার আশ্বাস দিয়ে নোবেল ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা গ্রহণ করেন। পরে ওই অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত পিবিআই পরিচালনা করে এবং জানুয়ারিতে আদালতে দাখিল করা প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। নোবেলের বিষয়ে আগেও আরেকটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকার সময় তিনি বিয়ে করার পর জামিনে মুক্তি পেয়েছিলেন।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!