ইসলামী আন্দোলন, ঈদ, নগরবাসী
মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।   ছবি: আরটিএনএন

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, ঈদের ছুটিতে নগরের মানুষ আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাইরে চলে যাওয়ায় শহর জনমানব শূন্য হয়ে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে চোর, ডাকাত ও ছিনতাইকারীরা বাসা-বাড়িতে চুরি এবং রাস্তায় ছিনতাই ঘটাতে পারে। তাই ঈদের ছুটিতে নগরবাসীর জান-মাল রক্ষায় প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ৩টায় রাজধানীর ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও তৃণমূল দায়িত্বশীলদের মধ্যে ‘ঈদের খুশি বিতরণ’ নামক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ, জাতি ও মানবতার কল্যাণে রাজনীতি করে; কোনো এম্বাসি বা প্রভাবশালী সংস্থার খুশি করার জন্য নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত নগরবাসীর মধ্যে ঈদের খুশি বিতরণ করা হয়েছে।

এ সময় দলটির মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইন্জিনিয়ার মুহাম্মাদ মুরাদ হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি মাছউদুর রহমান, ডাক্তার মুজিবুর রহমান, রাকিবুল ইসলাম, মুফতি আরমান হুসাইন, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি হাবিবুল্লাহ ও মুফতি আব্দুল ওয়াজেদ প্রমুখ।