টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেংগর এলাকায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি ২৭ মার্চ রাতে এক শোক বিবৃতি প্রদান করেন।
মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে বলেন, "২৭ মার্চ রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের একাধিক সদস্য, বিশেষ করে একটি নিষ্পাপ শিশুর এমন করুণ মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।"
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, "সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।"
তিনি মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া করে বলেন, "তিনি যেন নিহতদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাদের পরিবার-পরিজনকে এ শোক সহ্য করার তাওফিক দান করেন।"
অবশেষে, মিয়া গোলাম পরওয়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!