ভোলায় বাংলাদেশ জামায়াতের মহিলা বিভাগের কর্মী সাওদা সুমিকে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও তীব্র নিন্দা জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে এক বিবৃতিতে তিনি বলেন, সাওদা সুমি সরকারের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়, অমানবিক এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত নাগরিক অধিকার। সরকারবিরোধী মত প্রকাশ করলেই কাউকে গ্রেপ্তার করা স্বাধীন রাষ্ট্রের গণতান্ত্রিক চেতনার পরিপন্থি এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত।
তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী মত ও রাজনৈতিক প্রতিপক্ষের কণ্ঠরোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করছে। জামায়াতের নারী কর্মী সাওদা সুমির গ্রেপ্তার সরকারের দমনমূলক ও ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
তিনি সচেতন নাগরিক সমাজ, মানবাধিকার সংস্থা, সাংবাদিক ও আইনজীবী সমাজ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও মানবাধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং আন্তর্জাতিক মহলকে কার্যকর ভূমিকা নিতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি অবিলম্বে সাওদা সুমির নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে **নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!