বিপিএলের লিগ পর্বে সব প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত রংপুর রাইডার্স। কিন্তু সিলেট পর্বে টানা তিন ম্যাচ হারের পর দলের অবস্থান এখনো প্লে অফ নিশ্চিত নয়। এমন সময়ে ফ্র্যাঞ্চাইজিটি নেতৃত্বে বদল আনার সিদ্ধান্ত নিয়েছে।
নুরুল হাসানের জায়গায় এখন থেকে দলের অধিনায়ক হবেন জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক লিটন দাস। এবারের বিপিএলে ৮ ম্যাচের ৬ ইনিংসে মাত্র ৩০ রান করা নুরুল নিজেই নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দলের কোচ মিকি আর্থার জানিয়েছেন, নুরুল নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে এই সিদ্ধান্ত নিয়েছেন।
৭০ লাখ টাকায় নিলাম থেকে দলে নেওয়া লিটন এত দিন কেবল ব্যাটসম্যান হিসেবে খেলছিলেন। ৮ ম্যাচে ১৩৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন তিনি। তবে নতুন দায়িত্বে নিজের সেরাটা দিতে হবে লিটনকে।
রংপুরের প্লে অফ নিশ্চিত না হলেও তাদের আশা এখনও বাঁচে। ৮ ম্যাচের চারটিতে জয়ের পর ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালীর দল এখন পর্যন্ত ৪ ম্যাচে দুটি জিতেছে।
শনিবার ঢাকা ক্যাপিটালস এবং রোববার রংপুর নোয়াখালীর বিপক্ষে মাঠে নামবে।
আশা প্রকাশ করে নতুন অধিনায়ক লিটন বলেন, আমার কাছে মনে হয় না খুব চ্যালেঞ্জ হবে। এই মুহূর্তে আমরা যদি একটি ম্যাচ জিতি, সুপার ফোর নিশ্চিত হবে। ম্যাচ বাই ম্যাচ এগোলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সুযোগ আসবেই।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!